বিশ্বাস একটা ভাইরাস। তবে এটি জীবানু ভাইরাসের মত ভাইরাস নয়। এটি কম্পিউটার ভাইরাসের মত। জীবানু ভাইরাস,
কম্পিউটার ভাইরাস এবং
বিশ্বাসের ভাইরাস এগুলোর কাজ একই রকম; পোষক দেহে প্রবেশ করা এবং পোষক দেহকে দখল করে নেওয়া।
কম্পিউটার ভাইরাস কিন্তু কোন জীবানু ভাইরাস নয়। তেমনি বিশ্বাসের ভাইরাসও কোন জীবানু ভাইরাস
নয়। বিশ্বাসের ভাইরাস হলো
কিছু কথা বা কিছু তথ্য যেগুলো মানুষের মনে প্রবেশ করে এবং মনকে দখল করে নেয়। তখন আর মানুষটার নিজের
ইচ্ছে বলে কিছু থাকে না। সে হয়ে যায় বিশ্বাসের ভাইরাস আক্রান্ত একটা রোবট।
এবং তার কাজ বা আচার আচরণ হয়ে যায় অমানবিক। তখন সে আর মানুষ থাকে না।
বিশ্বাসের ভাইরাসগুলোর মধ্যে ধর্ম হলো প্রধান ভাইরাস। এই ভাইরাস মানুষের মনে প্রবেশ করিয়ে দেয়া
হয় শৈশবেই। ফলে সেই বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত মানুষটি সারা জীবন ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত
থাকে। ধর্ম যা তাকে করতে
বলে সে তাই করে। যদি কাজটা অমানবিকও নয় তবু সে সেই কাজ থেকে সরে আসতে পারে না।
আর তাই কোন ধর্মের ভাইরাসে আক্রান্ত মানুষটি সারা জীবন ধর্মের গোলাম হয়ে কাটিয়ে
দেয়।