জাকির নায়েক একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তিনি অনেক দেশে জনপ্রিয় বক্তা। তার কথা এবং বক্তব্যের ধরন মানুষকে আকৃষ্ট করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তিনি তার বক্তব্যে অনেক মিথ্যে কথা বলেন এবং কু-যুক্তি
ও গোঁজামিল দিয়ে মানুষের সাথে প্রতারণা করেন। তার মিথ্যেবাদিতা অনেকে ধরিয়ে দিয়েছে এবং আমিও আগের পর্বগুলোতে তার কিছু মিথ্যেবাদিতা
এবং প্রতারনা ধরিয়ে দিয়েছি। এই পর্বেও তার একটি
মিথ্যেবাদিতা এবং প্রতারণা ধরিয়ে দেব বা প্রমাণ করবো।
জাকির নায়েক তার 'কুরান ও আধুনিক বিজ্ঞান- বিরোধ নাকি সাদৃশ্য’
লেকচারে চাঁদ ও সূর্যের আলোর ব্যাপারে নিম্নুক্ত কথাগুলো বলেছেন।
জাকির নায়েকের বক্তব্যটি ছিল-
"আগে আমরা মনে করতাম যে, চাঁদের আলোটা তার নিজস্ব আলো। কিছু দিন আগে আমরা
জানতে পেরেছি যে, চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলিত
আলো। পবিত্র কুরআনের সূরা ফুরকানের ৬১ নাম্বার
আয়াতে উল্লেখ করা আছে যে,
"কত মহান তিনি, যিনি নভোমন্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করেছেন প্রদীপ এবং
চাঁদ যাহার রহিয়াছে ঋন করা আলো।"
পবিত্র কুরআনে সূরা ইউনুসের ৫ নাম্বার আয়াতে উল্লেখ করা আছে
যে,
“আল্লাহ সুবাহানুতালাই
এই সূর্যকে করেছেন তেজস্বক ও চন্দ্রকে করিয়াছেন প্রতিবিম্বিত আলো।“