প্রথম অধ্যায়
কোরআন ও সমতল পৃথিবী
বিছানা বা কার্পেট আকার পৃথিবী এবং প্রশস্তভাবে বিস্তৃত পৃথিবী
পৃথিবীর সব ধর্মের মতই ইসলাম ধর্মের অনুসারীরা বলে থাকে যে তাদের বিশ্বাসের মূল ভিত্তি অর্থাত কোরআন বৈজ্ঞানিকভাবে সত্য l আর এই কোরআনে কোনো ভুল নেই l এবং কোরআন সম্পূর্ণ রূপে বিজ্ঞানের সাথে একমত l
কিন্তু আমরা যদি কোরআন নিয়ে যাচাই করে দেখি তখন আমরা স্পষ্টভাবেই দেখি যে এতে প্রচুর ভুল রয়েছে অন্যান্য ধর্ম গ্রন্থগুলোর মত l
কিন্তু তার পরও মুসলমানরা তাদের দাবি করে থাকে যে কোরআনে যেভাবে বলা হয়েছে সেটা আধুনিক বিজ্ঞান-এর সাথে সম্পূর্ণ একমত l
এই দাবির বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ উঠে আসছে এবং এখনো অভিযোগ হচ্ছে যে কোরআনে অনেক ভুল কথা বা তথ্য দেয়া আছে যেটা প্রাচীন মানুষের ভ্রান্ত ধারণা সাথে পুরোপুরি মিলে যায় l যেমন কোরআন যেসময়ে লেখা হয়েছে সেসময়ে মানুষ বিশ্বাস করতো যে আমাদের এই পৃথিবী সমতল l আমাদের উপর ছাদের মত করে তৈরী করা হয়েছে শক্ত এবং মজবুতভাবে স্থাপিত আকাশ l শুধু তাই নয় তারা বিশ্বাস করতো আকাশের উপরে আছে আরেকটা আকাশ ; এবং তার উপর আরেকটা আকাশ l এভাবেই পর পর সাতটা আকাশ স্থাপিত হয়েছে উর্ধাকাশে l
সেসময় মানুষ বিশ্বাস করতো যে সমতল পৃথিবী হাওয়ার উপর শুন্যে ভেসে আছে l এবং এটি মাঝে মাঝেই কোনো এক দিকে কাত হয়ে অথবা হেলে পড়ে যেতে থাকে l আর তাই এর উপর পাহাড়-পর্বত স্থাপিত হয়েছে এবং এর ভারসাম্য রক্ষা করা হয়েছে l আর তাই পৃথিবী হেলে-দুলে উঠে না বা কোনো দিকে কাত হয়ে বা ঢলে পড়ে যায় না l পাহাড়-পর্বত স্থাপনের ফলেই পৃথিবী ভারসাম্য রক্ষা করে স্থির হয়ে শুন্যে ভাসছে l কেউ কেউ বিশ্বাস করতো সমতল পৃথিবীকে ধরে রেখে আছে কোনো দানব অথবা কোনো দানব আকৃতির কচ্ছপ l আর এর উপর স্থাপিত পৃথিবী মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে এদিক ওদিক হেলে বা দুলে উঠে l আর এর ফলেই ভূমিকম্প হতে থাকে l